রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস, জরিমনা

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস, জরিমনা

নওগাঁর রাণীনগরে বাসায় গড়ে তোলা অবৈধ নকল জুসের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় অর্ধ লাখ টাকার মালামাল জব্দ করে ধংস ও ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হরিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। নাবিলা ইয়াসমিন জানান,দীর্ঘ দিন ধরে হরিশপুর গ্রামের ময়েন উদ্দীনের স্ত্রী লায়লা খাতুন (৪০) নিজ বাসায় অনুমোদন ছাড়াই জুসের নকল কারখানা গড়ে তুলে ক্ষতিকর কাপড়ের রং,স্যাকারিন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে জুস,চাটনি ও ললিপপসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য তৈরি করেন। এর পর চোখ ধঁধানোা মোড়ক ব্যবহার ও প্যাকেটজাত করে ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় অর্ধ লাখ টাকার নকল জুসসহ বিভিন্ন পন্য ও জুস তৈরির উপকরণ হিসেবে স্যাকারিন,কাপড়ে ব্যবহৃত রং ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে সেখানেই ধংস করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কারখানার মালিক লায়না খাতুনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে