সরাইলে পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে জরিমানা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম
সরাইলে পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে জরিমানা

পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আনিছ (২৮) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকায় হাতেনাতে ধরা পড়ে দায় স্বীকার করায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন বেগম এই আদালত পরিচালনা করেছেন। তারা বিকল করে দিয়েছেন এ কাজে নিয়োজিত এসকেবেটর। 

এসি ল্যান্ডের কার্যালয় ও স্থানীয়রা জানায়, নোয়াগাঁও গ্রামের প্রয়াত মিজানুর রহমানের ছেলে মো. আনিছ দীর্ঘদিন ধরে সেখানে এসকেবেটর দিয়ে ফসলি জমির মাটি কাটছেন। গতকাল রোববার সকালে ওই গ্রামে উপস্থিত হন সহকারি কমিশনার (ভূমি) ও ওসি ল্যান্ড শারমিন বেগম। কৃষি ও ফসলি জমির মাটি কাটার দায় স্বীকার করেছেন আনিছ। ফলে কৃষি ও ফসলি জমির মাটি কাটে ভূ প্রকৃতির নষ্ট করা হচ্ছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (৬) এর ‘ঙ’ ধারা লঙ্গণ করায় জরিমানা গুণতে হয়েছে ৩০ হাজার টাকা। আদালত মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এসকেবেটর বিকল করে দিয়েছেন। শারমিন বেগম বলেন, কৃষি প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় আমাদের উপর দায়িত্ব যথাযথ ভাবে পালন করব।

আপনার জেলার সংবাদ পড়তে