প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ কাউখালী উপজেলা পর্যায়ের খেলায় বালক ৮নং হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় ও বালিকা ৩৩নং পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে । রবিবার সরকারি বালক বিদ্যালয় মাঠে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে (বালক) ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে (বালিকা)। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক
লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির। টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন মোঃ রাজু, দিপক দাস ও হান্নান খান।