বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:১৭ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা আহত

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় তার নিজ বাসার আইপিএসে পানি ঢালার জন্য কর্ক খোলার সময় এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ভাইয়ের বাসায় বসে শনিবার সন্ধ্যায় তার (হান্নান) উপস্থিতিতে বিএনপির ৪/৫ জন নেতাকর্মীরা কথা বলছিলাম। এসময় লোডশেডিং শেষে বিদ্যুৎ আসলে  হান্নান ভাইর বাসার আইপিএস দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় আইপিএসে পানি ভরার জন্য হান্নান ভাই আইপিএসের কর্ক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি (হান্নান) আহত হয়। তাৎক্ষনিক আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাই। রবিবার দুপুরে হান্নান ভাই অসুস্থ হয়ে পরলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নগরীতে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে