বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ

ফুলবাড়ীতে ঝড়বৃষ্টি, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক-কিষানি

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:২১ পিএম | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
ফুলবাড়ীতে ঝড়বৃষ্টি, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক-কিষানি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে বিরাজ করছে বৈশাখী ঝড়বৃষ্টি। দেখা মিলছেনা সূর্যের। প্রায় প্রতিদিনেই গভীর রাত থেকে ঝড় বাতাসহ বৃষ্টি বয়ে যাচ্ছে এখানে। আবার পরের দিন থেমে থেমে বৃষ্টি প্রবাহিত হওয়ায় এখানে বিপাকে পড়েছে কৃষক-কিষানিসহ দিনমজুর। এখানকার নিম্নাঞ্চলের বোরোধান আধাপাকা হওয়ায় ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষক কিষানিরা বোরোধান কাটা শুরু করে। কৃষকরা ইতোমধ্যে ধান মাড়াই করা শুরু করলেও বৃষ্টির কারনে রোদ না থাকায় তারা পড়েন চরম বিপাকে।

স্থানীয় বড়ভিটা ধরলা নদীর মোহনা সংলগ্ন এলাকার এক কিষানি জানান, তাদের নিম্নাঞ্চলের বোরোধান কাটা মাড়াই করা হয়। খাদ্যের জোগানের জন্য তারা ১২ মণ ধান সিদ্ধ করে নেন। কিন্তু অবিরাম বৃষ্টির কারনে রোদ না থাকায় সেই ধান নিয়ে তারা চরম হতাশায় ভুগছেন। সপ্তাহজুড়ে বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় এখানে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারনে এখানে চলতি এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবনে নেমে দুর্ভোগ।

এরমধ্যে বিদ্যুতের উপর নির্ভরশীল হাজার হাজার মানুষসহ অটোরিকশা চালকরা পড়ছেন নিদারুন কষ্টে। অটোরিকশায় চার্জ দিতে না পারায় শতশত অটোরিকশা চালক তাদের দৈনিক দিনের উপার্জন করতে পাচ্ছেন না। দুর্ভোগে পড়া অটো রিকশা চালক রতন মিয়া জানান, ঝড়বৃষ্টির কারনে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভ্রাটে তার অটো রিকশা ৩ দিন ধরে ঠিকমতো চার্জ দিতে পাচ্ছেন না। ফলে তার দৈনিক উর্পাজনে ভাটা পড়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকতা সুবল জন্দ্র সরকার জানান, সপ্তাহজুড়ে বয়ে যাওয়া বৃষ্টিপূর্ণ এই আবহাওয়া ২৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে