দিনাজপুরের ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি নায়েক সুবেদার মো. আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, মো. ছামেদুল ইসলাম মাস্টার, মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।