গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে কাহারোল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার এম.কেএ জিন্নাত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা। উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ সারওয়ার মোর্শেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুল সালাম, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সিরাজউদ্দীন, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন ও ইউআরসি মোঃ রোকনুজ্জামান প্রমুখ।