মাধবপুরে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ১ মে, ২০২৬, ০৩:০৭ পিএম | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৩:০৭ পিএম
মাধবপুরে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুরে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বনাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি আব্দুল আজিজ, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, শ্রমিক দলের আহবায়ক মোঃ মাসুদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক মোঃ মানিক মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ। এর আগে এক বনাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে