নড়াইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ১১:৩৯ এএম
নড়াইলে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহান মে দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় একাডেমী টু একাডেমী  প্রীতি ফুটবল ম্যাচ  অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে লাহুড়িয়া এমএ আহাদ কলেজ মাঠে খলিশাখালী স্পোর্টিং ক্লাব ও  লাহুড়িয়া ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। খলিশাখালী স্পোর্টিং ক্লাবের পরিচালক শেখ মোঃ হাসান জানান, খলিশাখালী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে  লাহুড়িয়া ফুটবল একাডেমি কে পরাজিত করে। খলিশাখালী স্পোর্টিং  ক্লাবের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত লিমন  ও  ১৮ নম্বর জার্সি পরিহিত খালিদ একটা করে গোল করেন। লাহুড়িয়া ফুটবল একাডেমির পক্ষে একটি গোল করেন ২২ নম্বর জার্সি পরিহিত সুমন।  লাহুড়িয়া ফুটবল একাডেমি খেলার আয়োজন করে।

আপনার জেলার সংবাদ পড়তে