মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৪:৫৭ পিএম
মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোটর শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন, অটো চার্জার বাইক ও সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়নসহ কমপক্ষে ১২টি সংগঠনের যৌথ র‌্যালি, আলোচনা সভা ও প্রীতিভোজের মাধ্যমে নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) এ উপলক্ষে শ্রমিকরা দিনব্যাপী এসব কর্মসূচি পালন করে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে যৌথ র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদের মধ্যে এমপি ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্ন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, বিএনপি নেতা মিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু হানিফ, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, যুগ্ম আহ্বয়ক ফয়জুল ইসলাম সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, চঞ্চল রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ এতে নেতৃত্ব দেন।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল শ্রমিক সংগঠনগুলোকে নিজেদের বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া শ্রমিক সংগঠনগুলো পৃথক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। দুপুরে নিজেদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।