নওগাঁয় জেলা কৃষক দলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে জেলা শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা কৃষক দল এর আয়োজন করে। নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু এতে প্রধান অতিথি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি প্রধান বক্তা ও নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এসএম শাহিদুজ্জামান সোহান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল এতে সভাপতিত্ব করেন। সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলুর সঞ্চালনায় দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে বক্তব্য দেন।