আশাশুনিতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের র‌্যালি ও পথ সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৬:৪৫ পিএম
আশাশুনিতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের র‌্যালি ও পথ সভা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন র‌্যালি ও পথ সভা করেছে। এছাড়া বিভিন্ন সংগঠন পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভা করে। উপজেলা প্রশাসন ঃ উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন, উপজেলা নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেল চালক সমিতি, ভ্যান চালক সমিতিসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়। পথ সভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু আলোচনা রাখেন।

উপজেলা শ্রমিক দল ঃ প্রথমে র‌্যালি করে। পরে আশাশুনি বাজার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দল সভাপতি নূরুল ইসলাম মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলা উদ্দীন। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা সভাপতি স ম হেদায়েতুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন ইঞ্জিঃ আয়ুব হোসেন মুকুল। শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, যুব দল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ। এছাড়া বিএনপি, মৎস্যজীবি দল, কৃষক দল, যুব দল ও ছাত্র দল এবং ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেল চালক সমিতি ও ভ্যান চালক সমিতি নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র‌্যালি শুরু করা হয়ে ব্যানার, ফেস্টুন সহকারে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। সভায় উপজেলা জামায়াত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,  বোরহান উদ্দিন, সাবেক মেম্বার খোরশেদ আলম, মাসুম বিল্লাহ খানসহ আশাশুনি ভ্যান চালক সমবায় সমিতি, রিক্সা ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, নৌকা মাঝি শ্রমিক ইউনিয়, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন ও দর্জি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনি উপজেলা ইমারত শ্রমিক সংঘ ঃ বিকালে বুধহাটা করিম সুপার মার্কেট থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে করিম মার্কেটে আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদের সভাপতিত্বে ও হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম, ঠিকাদার আলহাজ্ব আঃ রব, এটিআরএম হুমায়ুন কবির রানা, আলহাজ্ব ডাঃ মোশাররফ হোসেন, আলহাজ্ব শেখ আছাফুর রহমান, জামাল উদ্দীন, আবুল কালাম, হাসান ইকবাল মামুন, আক্তারুল ইসলাম, রফিকুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুফতি বিলাল বিন রফিক।