আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্র (আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা কর্তৃক পরিচালিত) ৩ মাস মেয়াদি নারীদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৪ টায় রূপসা উপজেলার দলিল উদ্দিন সড়কস্থ নিজস্ব কার্যালয়ে এ সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এস এম হারুনার রশিদের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। তদারকি কমিটির আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সফিউল আলম সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক উন্নয়ন আনিস মাহমুদ, রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এ এফ এম ফাইজুর রহমান, রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, তদারকি কমিটির যুগ্ম আহবায়ক সমাজসেবক মো. মিজানুর রহমান ডিকেন, খুলনার বাণী পত্রিকার বার্তা সম্পাদক ও সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ও সাবেক অডিটর শাহ আব্দুল হাই কচি, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তদারকি কমিটির সদস্য মো. হায়দার আলী, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও তদারকি কমিটির সদস্য এম এ আজিম, সাংবাদিক ও তদারকি কমিটির সদস্য এম মুরশীদ আলী, সমাজসেবক এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, গোলম রসুল, মাওলানা মো. আইয়ুব আলী গাজী, সাবেক ইউপি সদস্য মো. ওহিদুল ইসলাম প্রমুখ।