আশাশুনি প্রেসক্লাব সভাপতির জন্মদিন পালিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৬:৪৮ পিএম
আশাশুনি প্রেসক্লাব সভাপতির জন্মদিন পালিত

আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসানের ৩৭তম জন্মদিন পালন করা হয়েছে। আশাশুনি প্রেস ক্লাবে ও বুধহাটা করিম মার্কেটে আনন্দঘন পরিবেশে পৃথক পৃথক কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম আহমদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সহ সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মুকুল শিকারী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালী, জগদীশ চন্দ্র সানা, বিএম আলা উদ্দিন, ইয়াছির আরাফাত ড্যানিস, বাবুল হোসেন, ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল, ডাঃ রফিক রেজা, ডাঃ শাহিনুর রহমান, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রব, বুধহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেকেন্দার আলী এবং এএসআই হাসান, উদ্দীপনের ম্যানেজার ফরিদুল ইসলাম (ফরিদ), আমিনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা করা হয়।