দৌলতপুরে মে দিবস উদযাপন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৭:৫৬ পিএম
দৌলতপুরে মে দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্দোগে মহান মে দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় খলিসাকুন্ডি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নিকট হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে খলিসাকুন্ডি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দৌলতপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ শামিম রেজা মোল্লা।খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যাপক আসাদুল হক আসাদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে  উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী,ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহসিন আলী,সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, দেশনেত্রী ফেরমের খলিসাকুন্ডি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দৌলতপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজাদ আল শামীম,সাধারণ সম্পাদক রাজু আহমেদ,খলিশাকুন্ডি ইউনিয়ন শাখার সভাপতি জহুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহন আলী,প্রধান উপদেষ্টা আরজুল্লাহ,উপদেষ্টা গিয়াস উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সন্ধ্যায় এউপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে