জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চাটমোহর সহ চলনবিল অঞ্চলের মোটরসাইকেল চালকরা। একই সাথে ডিজেল সংকটে হাবুডুবু খাচ্ছে কৃষক সহ সংশ্লিষ্ট যানবাহনের মালিকরা। আজ শনিবার চাটমোহরের একমাত্র ফিলিং স্টেশন বা তেল পাম্পে পেট্রোল নিতে শুক্রবার রাত থেকেই শত শত মোটরসাইকেল লাইনে দাঁড়ায়। সকাল হতেই মোটরসাইকেলের লাইন দীর্ঘ হয়ে দাঁড়ায় তিন কিলোমিটারের অধিক। পেট্রোল নিতে এমন ভোগান্তি আর কখনো পোহাতে হয়নি বলে জানালেন মোটরসাইকেল চালকরা। জ্বালানি তেলের কৃত্রিম সংকটে চারিদিকে হাহাকার পড়ে গেছে। শনিবার চাটমোহর তেল পাম্পে পেট্রোল সরবরাহ করা হলেও যে পেট্রোল দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় কম। মোটরসাইকেল সহ পেট্রোল চালিত যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জ্বালানি তেলের এ যুদ্ধ কবে শেষ হবে তাকেও বলতে পারেনি।