টরকীর চাতাল এলাকায় মাদকের রমরমা বাণিজ্য

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৪:৪২ পিএম
টরকীর চাতাল এলাকায় মাদকের রমরমা বাণিজ্য

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের ব্রিজের পূর্ব পার্শ্বের ঢাল, স্থানীয়ভাবে পরিচিত চাতাল এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখের সামনেই এখানে প্রতিনিয়ত চলছে মাদকের অবাধ লেনদেন। যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কিংবা রাতে চাতাল এলাকা পরিণত হয় মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আড্ডাখানায়। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এখানে এসে জড়ো হয় এবং সহজলভ্য ভাবে সংগ্রহ করছে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য। এতে করে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই জায়গাটি এখন যুব সমাজকে শেষ করে দেওয়ার একটি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন তরুণ ও যুবকরা এখানে এসে মাদকের নেশায় জড়িয়ে পরছে। পুলিশ প্রশাসনের কতিপয় ব্যক্তি বিষয়টি জানার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এলাকাবাসি দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে