নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ সাদত হোসেন। এ সময় পাঁচ মাস বয়স থেকে ছয় বছর বয়সী শিশু শিক্ষার্থীদের মাঝে টিকা দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক সহ শিক্ষক শিক্ষীকাবৃন্দ। সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাম-রুবেলা ক্যাম্পেইন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে আহনান সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বেগমগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল হোসেন, উপস্থিত ছিলেন, এম টি ই পি আই মোঃ মানিক মিয়া, এফ পি আই মোঃ আলাউদ্দিন।