দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১টায়, বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চিতলমারী এর আয়োজনে এ প্রশিক্ষনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলার নবাগত ইউএনও খাদিজা আক্তার। বিশেষ অথিতি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ কবির হোসেন প্রমূখ। প্রশিক্ষন কালে ইউএনও খাদিজা আক্তার কিশোরী শিক্ষার্থীদের বয়স সন্ধিকাল সম্পর্কিত বিভিন্ন বিষয়াদীর ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। তারা নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে ফটো সেশনে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ সোয়েল্