পাবনার চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস,মহান মে দিবস। বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শুক্রবার (১ মে) দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা,অলোচনা সভা,পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে চাটমোহর কুলি-মজুর শ্রমিক ইউনিয়ন,বড়াল বিদ্যা নিকেতন,জাতীয়তাবাদী শ্রমিকদল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,চাটমোহর রং মিস্ত্রি সমবায় সমিতি,চাটমোহর রিক্সা-ভ্যান শ্রমিক সমিতি,ফার্নিচার শ্রমিক সমিতি,মোটর শ্রমিক ইউনিয়ন চাটমোহর শাখা,চলনবিল সিএনজি মালিক সমিতি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পৃথক পৃথক শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে।
চাটমোহর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ ইসলাম হীরা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাউজুলের নেতৃত্বে চলনবিল সিএনজি মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন ও অটোভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মিলিত শোভাযাত্রা চাটমোহর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে রেলবাজার এলাকায় শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চাটমোহর সরকারি কলেজ মাঠে মহান মে দিবসের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হয় শোভাযাত্রা। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন,সংগঠণের পাবনা জেলা সেক্রেটারী মোঃ বদিউজ্জামান,উপজেলা জামায়াতের আমীর মোঃ আঃ হামিদ,চাটমোহর ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি ফজলুর রহমান,উপজেলা সেক্রেটারী দেলোয়ার হোসেন প্রমুখ।