দাকোপে মানব পাচার প্রতিরোধে মতবিনিময়

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৩:২৬ পিএম
দাকোপে মানব পাচার প্রতিরোধে মতবিনিময়

দাকোপে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসির) উদ্যোগে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মানব পাচার প্রকল্প ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন, মানব পাচার ও অনিরাপদ অভিবাসন একটি অভিশাপ।  প্রান্তিক পর্যায়ে স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী অভিবাসনের ক্ষেত্রে সব থেকে বেশী প্রতারনার শিকার হচ্ছে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে এটি প্রতিরোধ করা সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর বিভিন্ন সেবার আওতায় সম্ভব্য অভিবাসীদের অন্তর্ভূক্ত করা জরুরী। তিনি আশা প্রকাশ করে বলেন ব্র্যাকের এই উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রর ভূমিকা রাখবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক অভিবাসন কর্মসূচীর এমআরএসসি কো-অর্ডিনেটর অশোক বালা। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ প্রকাশ বোস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সনা আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সায়্যেদুর রহমান, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, এনজিও প্রতিনিধি মোঃ শোয়েইব উদ্দীন, ব্র্যাক প্রতিনিধি মোখলেছুর রহমান, আশুতোষ, মুফতী সাইফুল ইসলাম, শারমিন সুলতানা, সালমা খাতুন, সাদ্দাম হোসেন, সুমন হোসেন, মৌসুমী রায়, মোঃ নুরুজ্জামান, শেখর শীল, চিন্ময় বিশ্বাস, দিপালী মন্ডল, মিন্টু রায় প্রমুখ। সভায় উপস্থিত সকলে মানব পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে