কলারোয়ায় সোনাবাড়িয়া প্রভাতী সংঘের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ দিকে সোনাবাড়িয়া প্রভাতী সংঘের সামনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনাবাড়িয়া প্রভাতী সংঘের আহবায়ক মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হবিবার রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আঃ আজিজ বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি মোকলেছুর রহমান, সদস্য সচিব সোহানুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক সাহাঙ্গীর হোসেন, রনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইনছার আলী, সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি খালিদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মুক্তার আলী সরদার, সমাজসেবক কুতুব উদ্দিন, আব্দুস সবুর, আজগর আলী। এছাড়া সংবর্ধিত প্রভাতী সংঘের যুগ্ন আহবায়ক আরশাদ আলী, আমির হোসেন, খোরশেদ আলম, খালি সাইফুল্লাহ, বাকী বিল্লাহ, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, সামিরুল ইসলাম, রবিউল হোসেন, হাফিজুর রহমান, সদস্য সোহেল হাসান তুহিন, মহসিন হোসেন, আব্দুল্লাহ, তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম।