রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় বিএডিসি'র সেচের ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে সংঘবদ্ধ চোরদের হাতে খুন হয়েছেন মফিজার রহমান। তিনি বি,এ,ডি,সি সেচ মালিক আমজাদ আলীর ছেলে। এলাকাবাসীর দাবি, রাতে চোরেরা সেচের ট্রান্সমিটার চুরি করতে এলে তাদের বাঁধা দেন মফিজার রহমান। এ সময় চোরেরা তাকে খুন করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। ০৭/০৫/২০২৬ ইং সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু মাঠে নিয়ে যাওয়ার সময় ট্রান্সমিটার খোলা দেখে এগিয়ে গেলে তার মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।