চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়ন বিযয়ক কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০২:৫৫ পিএম
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়ন বিযয়ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়  মহাপরিকল্পনা প্রণয়ন তথ্য সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চন্দনাইশ পৌরসভা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নগর সেবা ও সুযোগ সুবিধা উন্নত করে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিসহ সকল  সমস্যা সমাধানের উপর গুরুত্বতা তুলে ধরা হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, শিক্ষা অফিসার কবির হোসেন ,স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রশ্মি চাকমা ,ওসি তদন্ত মো: মিলন মিয়া ,পৌর প্রকৌশল রাজীব মজুমদারস্হ বিভিন্ন ওয়াডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে