নোয়াখালীতে শিক্ষক ও সাংবাদিকের সংবাদ সম্মেলন

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০৬:৩৫ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৬:৩৫ পিএম
নোয়াখালীতে শিক্ষক ও সাংবাদিকের সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী মোঃ আবুল হাসানের বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারস্থ চ্যাপ্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, আবুল হাসান অভিযোগ করে বলেন, সম্প্রতি কিছু সামাজিক গণমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তি সম্মান, সামাজিক অবস্থান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। তিনি দাবি করেন, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একটি মহল ব্যক্তিগত স্বার্থে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে সংশ্লিষ্টদের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।  একই সঙ্গে এ ধরনের অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে