পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বাবুল মিয়া নিহত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:১৪ এএম
পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বাবুল মিয়া নিহত

কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে বরদল গ্রামের ধানক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত বাবুল মিয়া মৃত সোনাহর মিয়ার ছেলে। নিহতের ছেলে মোঃ সিরাজুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় তার বাবা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে বাবুল মিয়ার মরদেহ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে কলমাকান্দা থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে