কাপাসিয়া বিএনপি নেতা আফজাল হোসাইনের মায়ের জানাজা সম্পন্ন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৮:২৯ পিএম
কাপাসিয়া বিএনপি নেতা আফজাল হোসাইনের মায়ের জানাজা সম্পন্ন

গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন বেপারীর মা 'আশরাফুন্নেছা'র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর উপজেলা সদরের বানার হাওলা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে ওই গোরস্থানেই মরহুমার লাশ দাফন করা হয়েছে। এর আগে তিনি ১৮ মে সোমবার রাত সাড়ে ৩টায় বার্ধক্য জনিত কারণে কাপাসিয়া বাজারের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল নব্বই বছর। তিনি ৪ ছেলে , ৫ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজে শরীক হয়ে রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির নেতা ও জামাতা আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লি নামাজে শরীক হন। মরহুমার জানাজা নামাজ পড়ান স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব। এর আগে জানাজা নামাজে উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন জৈষ্ঠ্য পুত্র আফজাল হোসাইন।

আপনার জেলার সংবাদ পড়তে