মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০২:১৩ পিএম
মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, ফায়ার সার্ভিস ইনচার্জ মন্তাষ মল্লিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর ছাত্রদল আহবায়ক রিপন মিয়া, সমাজ-সেবক ফকরুল ইসলাম, ইমাম মোঃ হারুন অর রশিদ, ফায়ার সার্ভিস সদস্য হাসান প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ আগুন লাগলে করণীয় বিষয়ে ধারণা লাভ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে