বজ্রাঘাতে মৌলভীবাজারে দু’জনের মৃত্যু

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৪:০৬ পিএম
বজ্রাঘাতে মৌলভীবাজারে দু’জনের মৃত্যু

মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) দুপুর ১২ টার দিকে রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে আহত হন তালেব মিয়া (৪০) নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তালেব রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুপুরে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে