সিরাজগঞ্জের আলোচিত রিপন প্রামানিক হত্যা মামলা আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ মে, ২০২৬, ১১:০৮ এএম
সিরাজগঞ্জের আলোচিত রিপন প্রামানিক হত্যা মামলা আসামি  গ্রেফতার

গত ১৫এপ্রিল ভিকটিম রিপন প্রামানিক তার স্ত্রী’কে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে নিজ বাড়ি হতে রওনা হয়। পরবর্তীতে সন্ধ্যায় মান্নান নগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে ভিকটিম রিপন প্রামানিক (৪৫) তার স্ত্রীকে একটি ভ্যানগাড়িতে উঠিয়ে দিয়ে মিষ্টি কিনার জন্য যায়। পরে ভিকটিমের স্ত্রী বাড়িতে পৌঁছালেও রিপন প্রামানিক আর ফিরে যায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। ঘটনার পরেরদিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহেষ রৌহালী এলাকায় হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে একটি ধানক্ষেতে রিপন প্রামানিকের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে মর্মে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি এজহার দায়ের করলে উক্ত হত্যা মামলা রুজু হয়। অতঃপর মামলার তদন্তকারী কর্মকর্তার কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৯ মে বিকেলে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় মাদারীপুর জেলার মাদারীপুর মডেল থানাধীন রাচত্রি হাজরাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-১৩, তারিখ- ১৬/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম আসামি মো: রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত নয়ন প্রামাণিক, সাং- মহেষ রৌহালী, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ’কেগ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে