পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০১:৫৬ পিএম
পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা  জামায়াত সেক্রেটারী মাও. সাকোয়াত হোসেন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রমুখ। এসময় প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে