আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০২:৪২ পিএম
আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। সভাদ্বয়ে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ নাঈমুর রহমান নাঈম. ইউ’পি চেয়ারম্য আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, বিজিবি প্রতিনিধি বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সঠিক পদ্ধতি অনুসরণ করে উপজেলার সর্বত্র পশু জবাই এবং পশুর চামড়া সংরক্ষণে মানুষকে উজ্জিবিত করতে হবে। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল এবং মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশ বরাবরের ন্যায় শক্ত অবস্থানে রয়েছে। একইসাথে মাদক ও চোরাচালান সহ পুশইন রোধে ভারত সীমান্তে বিজিবি’র টহল আরো জোরদার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে