শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে রোকেয়া বিশ্ববিদ্যালয় রূপালী ব্যাংকের উপশাখা স্বপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ার নীচ তলায় রুপালী ব্যাংকের উপশাখার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর শওকত আলী। উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম। বক্তব্য রাখেন রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় মহা ব্যবস্থাপক মোস্তফা হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপাচার্য বলেন শিক্ষকদের ব্যাংকিং কার্যক্রম করতে অনেক দূরে গিয়ে করতে হত। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল কার্যক্রম করতে পারবে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা। এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হলো।