রংপুরে নারীর স্বাস্থ্য সুরক্ষায় বিভাগীয় কর্মশালা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৫:০৯ পিএম
রংপুরে নারীর স্বাস্থ্য সুরক্ষায় বিভাগীয় কর্মশালা

স্বাস্থ্যসেবা নারীর অধিকার, অস্বীকার নয়, অগ্রাধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে তরুণ-তরুণীদের অংশগ্রহণে নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় রংপুরের মাহিগঞ্জ কলেজের হলরুমে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা) এ কর্মশালার আয়োজন করে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় রংপুর বিভাগজুড়ে পরিচালিত “ঝঐওঋঞ ঈধসঢ়ধরমহ”-এর অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, পরিচিতি পর্ব, শুভেচ্ছা বক্তব্য, উন্মুক্ত আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরুণ-তরুণীরা নারীর স্বাস্থ্য সুরক্ষা, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, মানসিক স্বাস্থ্য ও নিরাপদ স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা। তিনি বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। কিশোরী ও নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তিনি তরুণ প্রজন্মকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সাজু , লালমনিরহাট কালিগঞ্জ ফিডা-এর পরিচালক জেড এফ এম ফিরোজ পাশা। বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনে নারীর সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), লালমনিরহাটের নির্বাহী পরিচালক ফিরোজা বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এখনও সমাজে নানা ধরনের সংকোচ ও সচেতনতার ঘাটতি রয়েছে। এ ধরনের ক্যাম্পেইন তরুণ-তরুণীদের সম্পৃক্ত করে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

আপনার জেলার সংবাদ পড়তে