হজ করতে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কামাল হোসেনের মৃত্যুতে দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৮:১৭ পিএম
হজ করতে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কামাল হোসেনের মৃত্যুতে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা বাজারের বিশিষ্ট সমাজসেবক ডাক্তার কামাল হোসেন (৬৫) সৌদি আরবে হজ করতে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে মদিনার হায়াত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়। 

পরদিন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মদিনার মসজিদে নববীতে নামাজে জানাযা শেষে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। ডাক্তার হাজী কামাল হোসেনের মৃত্যুতে দৌলতপুর উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার বাদ জুম্মা  দোয়া ও বিশেষ মোনাজাত এবং বাদ আসর উপজেলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে উপজেলা বাজারের ডাক্তার কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান পলাশ হোমিও হলের সামনে তার মৃত্যুতে স্মরণসভা দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সহ উপজেলা বাজারের ব্যবসায়ী  বৃন্দ সহ মুসল্লী গণ অংশ নেয়।দোয়া পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মসজিদের সাবেক ইমাম মেঃআব্দুল জলিল।

আপনার জেলার সংবাদ পড়তে