পাটকেলঘাটাকে মাদকমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ১১:৩০ পিএম
পাটকেলঘাটাকে মাদকমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরার পাটকেলাঘাটা বাজারে ওভার ব্রিজ এলাকাকে  মাদকমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার দুপুরে  পাটকেলাঘাটার ওভার ব্রিজ এলাকায়  বাজার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ওভার এলাকায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে ওভার ব্রিজ এলাকায়  মাদক সম্রাট আব্দুল আলিমের নেতৃত্বে রইচ ও রওশান কপোতাক্ষ নদীর ধারে একটি টিন সেট নির্মান করে মাদক ব্যাবসা চালিয়ে আসছে  । এর আগে কয়েকবার তারা পুলিশের হাতে আটক হলেও জেল থেকে ফিরে পুনরায় ব্যবাসা চালিয়ে আসছে । এমন অবস্থায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সামাজিক অবক্ষয় আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে মাদক কেনাবেচা করলেও কার্যকর পদক্ষেপের অভাবে তারা বেপরোয়া হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। সমাবেশ শেষে বিক্ষুদ্ধ জনতা মাদকসেবীদের অস্তনা গুড়িয়ে দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে