শ্বশুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল জামাই

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ১১:৩৩ পিএম
শ্বশুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল জামাই

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায়  একটি মাছের ঘের থেকে আবু সাঈদ কারিগর (৪৮) নামের এক কৃষকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার(২২মে)  সকালে উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ কারিগর কলরোয়া উপজেলার দেওড়া গ্রামের  মোন্তাজ কারিগরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল বলেন, দেওড়া গ্রামের আবু সাঈদ কারিগের সাথে ১৫ বছর  আগে  চকার কান্দা গ্রামের হাফিজুরের মেয়ে ফরিদা  বেগমের সাথে বিয়ে হয়। বর্তমান ওই দম্পত্তির  দুটি কন্যা সন্তান আছে। বছর খানেক আগে আবু সাঈদের স্ত্রীকে  যৌতুক দাবীতে মারধোর করায় পিতা হাফিজুর  সাতক্ষীরা নারী শিশু আদালতে একটি মামলা করেন। গতকাল বৃহস্পতিবার(২১মে) সেটি আদালতে মিমাংশা হয়ে যায়। এরপর থেকে জামাতা আবু সাঈদ হাফিজুরের বাড়িতে অবস্থান  করছিল। আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে  শ্বশুরের ঘেরের উদ্দেশ্যে রওনা হয় সে। সকাল ৯ টার দিকে  স্বপন মন্ডল নামে একজনে মৎস্য ঘেরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। স্থানীয়দের ধারনা   হৃদরোগ  জর্নিত কারনে  মারা যেতে পারে সে । পাটকেলঘাটা থানার ভার.প্রাপ্তকর্মকর্তা(ওসি)শফিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগ জনিত কারনে তার মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে