মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২৩ মে, ২০২৬, ০৪:০৮ পিএম | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৩:৫৪ পিএম
মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বললেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণকে সজাগ থাকতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।

তারেক রহমান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কেউ কেউ। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনেনি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতারিতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে কিছু আইন-কানুন আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে একটি মহল। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনেনি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতারিতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।

তারেক রহমান বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে, বিভ্রান্ত করছে- তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে