গাইবান্ধায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৬:১৩ পিএম
গাইবান্ধায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার ও দেশের সকল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

দেশের বিভিন্ন জেলায় শিশু অধিকার নিয়ে কাজ করা যুব সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন, আয়াস বাংলাদেশ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, ইয়ুথ মেন্টর গ্রুপ এবং দেশের অন্যতম শিশু সংগঠন ‘ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স’ (এনসিটিএফ) যৌথ আয়োজনে শনিবার (২৩ মে ২০২৬) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় নিউটন প্রিপারেটরী স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা। 

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, মাত্র আট বছর বয়সী নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা সারাদেশে ক্রমবর্ধমান শিশু ধর্ষণ,নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানববন্ধন শেষে বক্তারা শিশু রামিসা হত্যাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে