ঘোড়াঘাটে পুকুরে ডুবে শিশুর মৃত্য

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৫:৩৩ পিএম
ঘোড়াঘাটে পুকুরে ডুবে শিশুর মৃত্য

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর থেকে বেলুন তুলতে গিয়ে পুকুরে ডুবে নিরব চন্দ্র বর্মন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিরব অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।নিরবের প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, “দুপুর প্রায় একটার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে দেখি ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে।ততক্ষণে শিশুটির দেহে প্রান ছিলো না। ঘটনার পর পুকুরের পানিতে একটি বেলুন ভাসতে দেখা যায়, যেন সেটিই ছোট্ট নিরবের শেষ খেলনার স্মৃতি হয়ে রয়ে গেছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে