ছোট গরুর চাহিদা বেশী

কাহারোলে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৬:১৪ পিএম
কাহারোলে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে দিনাজপুরের সর্ব বৃহৎ উত্তর বঙ্গের কাহারোল গরুর হাট জমে উঠেছে। গতকাল শনিবার সকাল থেকে দুর-দুরান্ত থেকে গরু ছাগল, ভেড়া, মহিষ বিক্রয়ের জন্য বিভিন্ন জেলা হতে হাটে আসে। দেখা গেছে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানীর পশু বিক্রয় করার জন্য নিয়ে আসে এই হাটে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুরাদমে কেনা-বেচা হয় কোরবানীর পশু। 

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে ব্যবসায়ীরা কাহারোল হাটে গরু, ছাগল ক্রয় করে ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন গরুর পশু গুলি। শনিবার দুপুর ১২টায় কথা হয় টাঙ্গাইল জেলার গরু ব্যবসায়ী হাসান ব্যাপারী সঙ্গে। তিনি বলেন, ২০০৩ সাল থেকে এই কাহারোল হাটে কোরবানীর পশু ক্রয় করে রাজধানী ঢাকা, ফেনী, সিলেট, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন হাটে কোরবানী পশু বিক্রয় করা হয়। ময়মসসিং জেলার ভালুকা উপজেলার ব্যবসায়ী আসলাম মোল্লা বলেন, দীর্ঘ দিন থেকে কাহারোল  হাট থেকে কোরবানীর পশু ক্রয় করে বিভিন্ন জেলায় পাঠানো হয়। তিনি বলেন, এই হাটে পর্যান্ত পরিমান কোরবানীর পশু আমদানী হয়। ঢাকা গাবতলীর গরু ব্যবসায়ী নুরু মিয়া বলেন, আজ শনিবার পর্যন্ত পরিমান গরু উঠেছে হাটে। আজকের হাটে ছোট গরুর চাহিদা বেশী রয়েছে তাই একটুর দাম বেশী, বড় গরুর চাহিদা কম থাকায় দাম কম রয়েছে। মঙ্গলপুর গ্রামের গরু ব্যবসায়ী আনারুল বলেন, ৬টি গরু ক্রয় করে নিয়ে এসে হাটে বিক্রি করেছি কিন্ত চাহিদা কম থাকায় বড় গরুর দাম কম। তাই লাভ কম কম হয়েছে। ধুকুর ঝাড়ী গ্রামের গরু বিক্রেতা মোঃ রবিউল বলেন, আজকে ছোট গরুর চাহিদা ব্যাপক তাই গত হাটের থেকে একটুর বেশী।

রামচন্দ্র পুর গ্রামের খামারী মিজানুর জানান, এবার গরুর খাবারের দাম তুলোনা মূলক বেশী থাকায় এবার খামারে গুরু পালন করে খুব একটা বেশী লাভ হবে না।  কাহারোল উপজেলা নিবাহী অফিসার মোকলেদা খাতুন মীম বলেন, ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশুর হাটে জাল টাকা শনাক্ত করার সরঞ্জাম সহ ব্যাংকগুলোকে প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে