পীরগাছায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৭:৪৯ পিএম
পীরগাছায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রংপুরের পীরগাছায় সামাজিক সংগঠন ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন। পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন। স্থানীয় রহিম উদ্দিন মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন পীরগাছা উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গা, পীরগাছা থানার অফিসার ইনচার্জ এটিএম খন্দকার মহিব্বুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাব হোসেন, প্রেসক্লাব, পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সী, অভিভাবক রেজাউল করিম রেজা ও আবু সাঈদ মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ৪জন পঙ্গ -বিকলাঙ্গ মানুষের মাঝে ৪টি হুইল চেয়ার এবং একজন অসহায় মানুষকে একটি ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়। এ সময় মেধাবী শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে