হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৫:১৬ পিএম
হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা

কুমিল্লার হোমনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। 

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, আইনি প্রক্রিয়া এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য দেন জেলা ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাসেল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার এবং উপজেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদিন প্রমুখ। বক্তারা স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে ব্যাপক জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে