গ্রাম আদালতের জনসচেতনতায় প্রচার প্রচারণা নিয়ে সমন্বয় সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৬:৩৬ পিএম
গ্রাম আদালতের জনসচেতনতায় প্রচার প্রচারণা নিয়ে সমন্বয় সভা

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং সেবা প্রাপ্তি সহজলভ্য করার লক্ষ্যে বুধবার (১০ জুন ২০২৬ ইং) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  গ্রাম আদালত কাযক্রম সম্পর্কে  জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কাযক্রম পরিচালনায় স্থানীয়  অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক  আহমেদ জিয়াউর রহমান ও সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন।  আর  ও উপস্থিত ছিলন  উপপরিচালক সমাজসেবা,চাঁদপুর মো. নজরুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো.খায়রুল কবির, সহকারী পরিচালক স্থানীয় সরকার নাহিদ ইকবাল, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী, উপ পরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন  ও বিভিন্ন  এনজিও প্রতিনিধি। সভায় প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার মমতাজ বেগম। স্থানীয় পর্যায়ে তাদের  মাঠ পযায়ের স্বাভাবিক কার্যক্রমের সাথে গ্রাম আদালত ও অল্প সময়ে স্বল্প খরচে বিচারিক সেবা প্রাপ্তির বিষয়টি প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতা তৈরি  করা এবং গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য  সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কে মাননীয় জেলা প্রশাসক মহোদয় নির্দেশ প্রদান করেনএবং এ ব্যপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।গ্রাম আদালতে বিচারিক সেবা নিশ্চিত করা হলে উচ্চ আদালতে মামলার জট কমবে ও প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী তাদের ন্যায় বিচার পাবে। উন্মুক্ত আলোচনায় সকলে মতামত প্রদান করেন এবং সবশেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে