কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছে

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৬:১০ পিএম
কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছে

পটুয়াখালীর কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের ফলাফল প্রদর্শণ ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার  কুমিরমারা গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. আবদুল্লাহ আল বাক্কী। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশের  আয়োজনে স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট’র (এগ্রিকালচার) আওতায় সভায় সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ পাখিমারা শাখার ব্যবস্থাপক আব্দুল করিম। বক্তব্য রাখেন প্রকল্পের মৎস্য কর্মকর্তা ইমরান হোসাইন, সফল কৃষক হাফিজুর রহমান, নিজাম মল্লিক,আবু সালেহ শিকদার, রশিদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানে ৯০ জন কৃষান কৃষানীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হীড বাংলাদেশ পাখিমারা শাখার শাখা ব্যবস্থাপক  আব্দুল করিম বলেন, এ বছর মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষের মাধ্যমে কৃষকগন সফলতা লাভ করেছে।  হীড বাংলাদেশ’র স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট’র কৃষি  কর্মকর্তা সোহেল সিকদার বলেন, মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের  মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়েছে কারন এই প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষে উৎপাদন খরচ কমেছে। তিনি আরও বলেন হীড বাংলাদেশের পরামর্শ অনুযায়ী এ বছর মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে ফলন ভাল হওয়ায় বিগত বছরের তুলনায় এ বছর  আর্থিকভাবে কৃষকগন বেশি লাভবান হবে।  অনুষ্ঠানের প্রধান অতিথি উর্ধধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী বলেন, মালচিং পেপার প্রযুক্তি ব্যবহারের উপকারী দিক নিয়ে আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে