১১ জুন বৃহস্পতিবার সাটুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া আয়োজনে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মানিকগঞ্জ মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রাক-প্রাথমিক, বয়স্ক কুরআন শিক্ষা, সহজ কুরআন শিক্ষার শিক্ষকদের ব্যাচভিত্তিক ২ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ ২য় দিন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ অনিক ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, তানিয়া তাবাচ্ছুম, সহকারী কমিশনার (ভূমি) সাটুরিয়া, মৌমিতা গুহ ইভা, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, জেলা মানিকগঞ্জ, মো: মুরছাল, ইন্সটাক্টর, উপজেলা রির্সোস সেন্টার, সাটুরিয়া, আয়েশা আক্তার, খতীব ও ইমাম, মুফতি মো: মাসুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া, মো:মাইনুদ্দিন, মডেল কেয়ারটেকার মওলানা মো: হাবিবুর রহমান, সাধারণ কেয়ারটেকার মওলানা মো: আমিনুল ইসলাম, মুফতি আল আমিন শিকদার, মো: রফিকুল ইসলাম। প্রশিক্ষণে ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।