শান্তিচুক্তি শিগগিরই, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৪:৪৪ পিএম
শান্তিচুক্তি শিগগিরই, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
ছবি, সংগৃহীত

ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন শিগগিরই শান্তিচুক্তি অনুমোদনের কথা। যদিও, শান্তিচুক্তির কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানিয়েছেন, সপ্তাহের শেষে ইউরোপের কোথাও ইরানের সঙ্গে শান্তিচুক্তি সই হতে পারে। তিনি আরও জানান, ওই আয়োজনে যুক্তরাষ্ট্রের পক্ষে তার পরিবর্তে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের বিশ্বাস, এই চুক্তির খসড়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এরইমধ্যে অনুমোদন দিয়েছেন।

এরআগে, নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, পাকিস্তানসহ সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিচুক্তির বিষয়গুলো আর বিস্তারিত অংশে অনুমোদন দিয়েছে। এনিয়ে একমাসে ৩৯তম বারের মতো শিগগিরই শান্তিচুক্তি সই করার ঘোষণা দিলেন ট্রাম্প।কূটনৈতিক অগ্রগতি আমলে নিয়ে ইরানে টানা তৃতীয় দিনের কঠিন হামলা স্থগিতের কৃতিত্বও নিয়েছেন তিনি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেছেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেলকে টেলিফোন কলে বাঘাই জানান, চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ চূড়ান্ত হলেও যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবির সাথে নতুন নতুন অনুরোধ যুক্ত করছে। হরমুজ প্রণালীর অচলাবস্থার দায়ও যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন বাঘাই।

আপনার জেলার সংবাদ পড়তে