বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে “ঝঃধৎঃঁঢ়, ঝপরবহপব চৎড়লবপঃ ধহফ ওহহড়াধঃরড়হ ওফবধ ঝযড়পিধংরহম চৎড়মৎধস”অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও ধারণা উপস্থাপন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুড়িয়া হাজি সাবের মোল্লা মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের নতুন নতুন চিন্তা, গবেষণামূলক কাজ ও বাস্তবমুখী উদ্ভাবন অতিথি ও দর্শনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ), এসইডিপি এবং সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, শিক্ষানুরাগী মোঃ মশিউর রহমান প্রমুখ।