এমপি কামরুলের ব্যতিক্রমী আয়োজন

আসামি ও কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণ

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ১২ জুন, ২০২৬, ০৭:৩৭ পিএম | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৭:৩৭ পিএম
আসামি ও কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণ

সুনামগফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলার আসামী, নির্যাতন ও কারাভোগের শিকার নেতাকর্মীদের সম্মানে ব্যতিক্রমী আয়োজন করেছে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ উপলক্ষে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের গায়েবি মামলার আসামী, নির্যাতন ও কারাভোগের শিকার নেতা কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মী ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে করে টাঙ্গুয়ার হাওরে সমবেত হন। আনন্দ ভ্রমণের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনিসুল হক। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির হাজারো নেতাকর্মী মিথ্যা ও গায়েবি মামলার শিকার হয়েছেন। অনেকেই কারাগারে নির্যাতন সহ্য করেছেন। তাদের আত্মত্যাগ ও সংগ্রামকে সম্মান জানাতেই এই আয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও রাখাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজুল হক আজিজ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএইচসি, জুলফিকার আলী ভুট্টো, বিএনপি নেতা মজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামালসহ চার উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানের শেষে প্রায় ৮০০ গায়েবি মামলার আসামি, কারানির্যাতিত ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ক্র্যাস্ট বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে নেতাকর্মীরা ঐক্য, সহমর্মিতা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে অভিহিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে