জনবান্ধব বাজেট পেশ করায়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ১১:০১ এএম
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর শহরে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখা। শুক্রবার (১২ জুন ২০২৬ ইং) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে  ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর বাজেটকে স্বাগত জানিয়ে চাঁদপুর জেলা বিএনপির ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখার মোড়, বাইতুল আমীন চত্বর ও লেকের পাড় এলাকা ঘুরে পুনরায় চাঁদপুর সরকারি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন। জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, জনবান্ধব ও জনকল্যাণমুখী এমন বাজেট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। বাজেটে বাজেটে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

আপনার জেলার সংবাদ পড়তে